ফতুল্লায় ১১ বছরের শিশুকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Oct 25, 2026
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ছোট বোনকে খুঁজতে বাড়ি থেকে বের হয়ে শিশুটি চাঁদমারি এলাকায় আসে। সেখানে এক ব্যক্তি তার বোনকে খুঁজে দেওয়ার কথা বলে ইজিবাইকে তুলে শিবু মার্কেট এলাকায় নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, সেখানকার অজ্ঞাত একটি স্থানে শিশুটিকে দলবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ওসি বলেন, ভোরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা শিশুটিকে খানপুরের একটি হাসপাতালে নিয়ে যান। অভিভাবককে না পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা বিকেলে থানায় বিষয়টি জানান।
পরে পুলিশ শিশুটিকে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকের বরাতে ওসি জানান, শিশুটির প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্তে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় অভিযোগ দেওয়া হয়নি।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ব্যাপারে সতর্ক করলেন যুবদল নেতা সজল
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে ভোট দিলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ
-
নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ প্রয়োজন : সোহাগ
-
রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
ক্ষতিপূরণের টাকা আত্মসাতে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতার উপর হামলা
-
রেড ক্রিসেন্টে নির্বাচনে তরুণদের পাশে থাকার প্রত্যয়ে এনসিপি প্রার্থী নিরব রায়হান
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
আপনার মতামত লিখুন :