সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 6, 2026
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন, পরিমাপে ঘাটতি এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হলো সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়ার জিহাদ ফুড প্রোডাক্ট, পশ্চিম মিজমিজি কান্দাপাড়ার আল আমিন প্লাস্টিক এবং হিমালয়া ডিস্ট্রিবিউশন কোম্পানি।
অভিযানে জিহাদ ফুড প্রোডাক্টে অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া সস উৎপাদন এবং পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের প্রমাণ পাওয়া যায় বলে জানানো হয়।
আল আমিন প্লাস্টিকে ভোজ্যতেল প্যাকেজিংয়ে ব্যবহৃত প্লাস্টিকের বোতল নির্ধারিত পরিমাপের চেয়ে কম ধারণক্ষমতায় উৎপাদন করতে দেখা যায়। এ ছাড়া হিমালয়া ডিস্ট্রিবিউশন কোম্পানিতে ফর্টিফাইড সয়াবিন তেলের বোতলে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল পাওয়া যায়।
অভিযানে ১ হাজার ৮০০ মিলিলিটারের বোতলে ৭০ মিলিলিটার, ২ লিটারের বোতলে ৪০০ মিলিলিটার এবং ১ লিটারের বোতলে ২৫ মিলিলিটার তেলের ঘাটতি শনাক্ত করা হয়। পাশাপাশি পণ্য মোড়কজাতকরণের নিবন্ধন সনদ ছাড়া তেল মোড়কজাত ও বিক্রি এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অনিয়ম পাওয়া যায়।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষ বা কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তিনটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. ইয়াছির আরাফাত ও পরিদর্শক মো. হাফিজুর রহমান।
এ সময় বিএসটিআই নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক মো. রাকিবুল আলম ও সহকারী পরিচালক ইবাদত মানিক উপস্থিত ছিলেন।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ব্যাপারে সতর্ক করলেন যুবদল নেতা সজল
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে ভোট দিলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ
-
নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ প্রয়োজন : সোহাগ
-
রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
ক্ষতিপূরণের টাকা আত্মসাতে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতার উপর হামলা
-
রেড ক্রিসেন্টে নির্বাচনে তরুণদের পাশে থাকার প্রত্যয়ে এনসিপি প্রার্থী নিরব রায়হান
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
আপনার মতামত লিখুন :