নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 3, 2026
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কের দু'পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় এ অবরোধ করেন শ্রমিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন হাজার হাজার বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় তারা হাতে লাঠি সোটা নিয়ে নানা স্লোগান দেন। এতে সড়কের দু'পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটে সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, আমাদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। আর কথায় কথায় আমাদের শ্রমিক ভাইদের উপর হামলা করা বন্ধ করতে হবে।
জানা গেছে, এ আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইং, লিবার্টি, মিডল্যান্ড সহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নিয়েছেন।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের জেলার সভাপতি মো. শাহিন আহমেদ বলেন, ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। আন্দোলনটি প্রথমে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় ছিল, যা পরবর্তীতে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে।
শ্রমিকদের ক্ষোভের কারণ উল্লেখ করে তিনি বলেন, রাজধানীর বিভিন্ন অঞ্চলে শ্রমিকদের ওপর পুলিশের হামলার ঘটনার ক্ষোভ থেকে শ্রমিকরা নারায়ণগঞ্জে আন্দোলন শুরু করে। তবে গত কয়েকদিন নারায়ণগঞ্জে শ্রমিকরা বেশ শান্ত ছিল।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে ।
নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ব্যাপারে সতর্ক করলেন যুবদল নেতা সজল
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে ভোট দিলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ
-
নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ প্রয়োজন : সোহাগ
-
রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
ক্ষতিপূরণের টাকা আত্মসাতে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতার উপর হামলা
-
রেড ক্রিসেন্টে নির্বাচনে তরুণদের পাশে থাকার প্রত্যয়ে এনসিপি প্রার্থী নিরব রায়হান
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
আপনার মতামত লিখুন :