রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 6, 2026
নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোড এলাকায় একটি বাড়ি দখল করে রাখা এবং সম্ভাব্য ক্রেতাকে বাড়িটি দেখাতে গেলে মো. মাসুদ রানাকে মারধরের অভিযোগ উঠেছে মহানগর যুবদলের সদস্য রাফি উদ্দিন রিয়াদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। মাসুদ রানা মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার সুলতানার স্বামী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে নাহার সুলতানা বলেন, “আমার পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমাদের আশঙ্কা, অভিযুক্তরা যেকোনো সময় আবারও আমাদের ওপর হামলা চালাতে পারেন। এ পরিস্থিতিতে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।”
লিখিত অভিযোগে বলা হয়, দেওভোগ পাক্কা রোড এলাকার আহসান হাবীবের মালিকানাধীন একটি বাড়ি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রিয়াদ ও তাঁর সহযোগীরা জোরপূর্বক দখল করে রেখেছেন। সেখানে বিএনপির কার্যালয় স্থাপন করে তাঁরা বসবাস করছেন বলে দাবি করেছেন মাসুদ রানা। মালিক বাড়িটি বিক্রি করতে চাইলেও দখলে থাকায় সম্ভাব্য ক্রেতাদের দেখানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
মাসুদ রানার অভিযোগ, ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে একজন সম্ভাব্য ক্রেতাকে বাড়িটি দেখাতে নিয়ে গেলে রিয়াদ ও তাঁর সঙ্গে থাকা আট থেকে দশজন তাঁর ওপর হামলা চালান। তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং মুখে রক্তাক্ত জখম হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন।
নাহার সুলতানা অভিযোগ করেন, স্বামীকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাঁকেও মারধরের উদ্দেশ্যে ধাওয়া করা হয়। এ সময় রিয়াদ ও তাঁর সহযোগীরা তাঁদের দুজনকে হত্যার হুমকি দেন বলেও দাবি করেন তিনি।
ঘটনার নিরপেক্ষ তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান নাহার সুলতানা।
অভিযোগের বিষয়ে রাফি উদ্দিন রিয়াদ দাবি করেন, একটি পক্ষের ইন্ধনে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে।
রাজনীতি বিভাগের আরো খবর
-
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ব্যাপারে সতর্ক করলেন যুবদল নেতা সজল
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে ভোট দিলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ
-
নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ প্রয়োজন : সোহাগ
-
রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
ক্ষতিপূরণের টাকা আত্মসাতে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতার উপর হামলা
-
রেড ক্রিসেন্টে নির্বাচনে তরুণদের পাশে থাকার প্রত্যয়ে এনসিপি প্রার্থী নিরব রায়হান
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
আপনার মতামত লিখুন :