রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার গোডাউনে আগুন
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Feb 7, 2025
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘ব্যালেডিয়াস বিজনেস সলিউশন’ নামের একটি গ্যাস সিলিন্ডারের গোডাউনে আগুন লেগেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পূর্বাচল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আল মাসুদ বলেন, ‘গোয়ালপাড়া এলাকার মিলন মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে ব্যালেডিয়াস বিজনেস সলিউশন নামের ব্যানারে চার বছর ধরে এলপিজি সিলিন্ডার গ্যাসের ব্যবসা করতেন গোলাম কিবরিয়া। দোকানের পেছনে করেছিলেন গোডাউন। বিকালে হঠাৎ গোডাউনে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে।’
তিনি বলেন, ‘আমরা আগুন লাগার খবর পাই বিকাল সোয়া ৪টায়। ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে যাই। দুটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোডাউনে প্রায় পাঁচ শতাধিক সিলিন্ডার ছিল। যার দুই তৃতীয়াংশ সিলিন্ডার গ্যাস ভর্তি ছিল। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।’
জানা যায়, ৪ বছর ধরে টঙ্গী এলাকার বাসিন্দা গোলাম কিবরিয়া গোয়ালপাড়ার মিলন মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত করে আশপাশের বাসাবাড়িতে গ্যাস বিক্রি করে আসছিলেন। আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডারের ব্যবসা করা নিয়ে বিস্ফোরণের আশঙ্কা ও উদ্বেগ জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এ নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন।
কারখানার ম্যানেজার জহিরুল ইসলাম বলেন, ‘গোডাউনে পাঁচ শতাধিক সিলিন্ডার ছিল। এর মধ্যে বেশিরভাগ গ্যাস ভর্তি ছিল। বাকিগুলো ছিল খালি। সিলিন্ডার পুড়ে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা আমাদের জানা নেই।’

নারায়াণগঞ্জ বিভাগের আরো খবর
-
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ব্যাপারে সতর্ক করলেন যুবদল নেতা সজল
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে ভোট দিলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ
-
নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ প্রয়োজন : সোহাগ
-
রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
ক্ষতিপূরণের টাকা আত্মসাতে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতার উপর হামলা
-
রেড ক্রিসেন্টে নির্বাচনে তরুণদের পাশে থাকার প্রত্যয়ে এনসিপি প্রার্থী নিরব রায়হান
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
আপনার মতামত লিখুন :