জালিয়াতির অভিযোগে সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি
BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 1, 2026
নারায়ণগঞ্জ সদর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রশাসন ক্যাডারে মুক্তিযোদ্ধা কোটার ফাঁকা থাকা পদে নিয়োগ পাওয়া এ কর্মকর্তাসহ আরো দু’জনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে মামলাও করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের এ অনুসন্ধানের সূত্র ধরেই গত বুধবার (২৮ অক্টোবর) তাদের ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের উপসিচব জেতী প্রু স্বাক্ষর করেন।
নাহিদা বারিক সর্বশেষ বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের সচিব হিসেবে কর্মরত ছিলেন। ওএসডি হওয়া অপর দু’জন কর্মকর্তা হলেন জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসার তোফাজ্জল হোসেন এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক রকিবুর রহমান খান। তারা তিনজনই উপসচিব পদমর্যাদার কর্মকর্তা।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সম্প্রতি তাদের বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে দুদক চাকরিতে নিয়োগের সময় জালিয়াতির অভিযোগের প্রমাণ পেয়ে মামলা করে। দুদকের অনুসন্ধান বলছে, নাহিদা বারিকসহ ওই তিন কর্মকর্তা ২৯তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পান। কিন্তু তাদের কেউ মুক্তিযোদ্ধা কোটায় চাকরির আবেদন না করলেও পরে তাদের ওই কোটা শূণ্য থাকা পদে নিয়োগ দেওয়া হয়।
দুদক বলছে, ২০১১ সালের ১০ জুলাই ২৯তম বিসিএসে নিয়োগের প্রথম গেজেট প্রকাশ হয়। ওই গ্যাজেটে ১৮৪ জনের নাম উল্লেখ করা হয়, যেখানে নাহিদাসহ অপর দু’জন কর্মকর্তার নাম ছিল না। প্রথম পর্যায়ের নিয়োগের পর উপযুক্ত প্রার্থী না থাকা মুক্তিযোদ্ধা কোটার ১৪টি পদ ফাঁকা ছিল। ওই ফাঁকা পদেই ১৩ মাস পর নিয়োগ পান নাহিদা বারিকসহ কয়েকজন কর্মকর্তা।
দুদকের এ তদন্তের পর গত ৪ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠিও দেওয়া হয়। সেখানে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করলেও ওই কোটায় চাকরি পাওয়ার বিষয়টি জালিয়াতি উল্লেখ করা হয়।
নাহিদা বারিক নারায়ণগঞ্জ জেলায় দীর্ঘদিন কাজ করেছেন। তিনি এ জেলার বন্দর ও ফতুল্লা রাজস্ব সার্কেলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হন।
তিনি এ জেলায় করোনাকালীন সময়ে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বেশ আলোচিত একজন কর্মকর্তা ছিলেন।
২০২১ সালের ২১ মার্চ তাকে নারায়ণগঞ্জ সদর ইউএনও’র পদ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়।
আইন আদালত বিভাগের আরো খবর
-
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ব্যাপারে সতর্ক করলেন যুবদল নেতা সজল
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
রেড ক্রিসেন্ট নির্বাচনে ভোট দিলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ
-
নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ প্রয়োজন : সোহাগ
-
রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ
-
অসুস্থ রনির পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দিদার খন্দকার
-
প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত
-
আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
-
নিজ বাড়ি থেকে আওয়ামী লীগের সহসভাপতি আক্তার গ্রেপ্তার
-
সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠান সিলগালা
-
বন্দরে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ
-
ক্ষতিপূরণের টাকা আত্মসাতে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতার উপর হামলা
-
রেড ক্রিসেন্টে নির্বাচনে তরুণদের পাশে থাকার প্রত্যয়ে এনসিপি প্রার্থী নিরব রায়হান
-
পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
-
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ
আপনার মতামত লিখুন :